কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে!
প্রথাগত তালিম ছাড়াই সন্ধ্যা মুখোপাধ্যায়ের মা হেমপ্রভা দেবীও গান গাইতেন। গানের সাথে বেড়ে ওঠা সন্ধ্যা মুখোপাধ্যায় যেন সংগীতের সাথে একাত্মা। মাত্র ১২ বছর বয়সে অল বেঙ্গল মিউজিক কনফারেন্সের সংগীত প্রতিযোগিতায় (ভজন বিভাগ) প্রথম হন। সেই শুরু, তারপর থেকে বাংলা গানের বিভিন্ন ধারায় মন মাতান তিনি। পেশাদারী সংগীত জীবনের শুরুতেই মুম্বইয়ে পাডড়ি দেন সন্ধ্যা মুখোপাধ্যায়।
